শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৬ পিএম, ২০২১-০৪-০১
নিজস্ব প্রতিবেদক
এবার কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন সংক্রান্ত দুর্নীতির মামলায় কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্দ কায়সার নোবেলকে গ্রেফতার দেখানো এবং পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক শরীফ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর আবদুর রহিম।
তিনি জানান, এই দুই জনের পাঁচ দিনের রিমান্ড আবেদনের বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। একই সাথে দুই জনকে ভূমি অধিগ্রহন সংক্রান্ত দুর্নীতির মামলায় (দুদক, সজেকা, চট্টগ্রাম-২ এর মামলা নং-০১, তারিখ: ১০/০৩/২০২০) গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।
এর আগে জালিয়াতির আশ্রয় নিয়ে মিয়ানমারের নাগরিকদের পাসপোর্ট পেতে সহায়তা করার অভিযোগে দুদকের করা অপর মামলায় গত ২৮ মার্চ গ্রেফতার হন কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার কর্মচারী দিদারুল ইসলাম। মিয়ানমারের নাগরিকদের পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে এ পযন্ত ৫৬ জনের বিরুদ্ধে মোট ১২টি মামলা করেছে দুদক।
মামলায় অভিযুক্তদের মধ্যে পাঁচ জন পুলিশ কর্মকর্তা, দুই জন ইউপি চেয়ারম্যান, কক্সবাজার পৌরসভার সাত জন কাউন্সিলর, একজন আইনজীবী এবং দুই জন ইউপি সচিবও রয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited