শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৩ এএম, ২০২১-০৬-২৭
মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীর প্রবীণ সাংবাদিক ও মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান এর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী প্রেসক্লাব এর আয়োজনে জুমাবার নামাজ শেষে মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন নিসর্গ বিরাম এ মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খাঁনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি, জনতার টেলিভিশন এর এমডি ও প্রয়াত সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান এর ছোট ভাই আতা উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোরতাজ আহমদ, কবি ও সাংবাদিক জাহেদ সরওয়ার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এম ছালামত উল্লাহ বিএ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও হারুনুর রশিদ, সহ-সভাপতি সৈয়দ মোস্তবা আলী, সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী, দপ্তর সম্পাদক আব্দু রশিদ, অর্থ সম্পাদক মকসুদুর রহমান, পূর্বকোন প্রতিনিধি মোহাম্মদ হোবাইব সজীব, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংবাদিক তারেক আজিজ, সরওয়ার কামাল, রকিয়ত উল্লাহ, সালমান এম রহমান, কফিল উদ্দিন, সাইফুল, কায়ছার হামিদ, মফিজ, প্রয়াত সাংবাদিক শফিক উল্লাহ খানের বড় পুত্র ডাঃ তৌফিক উল্লাহ খান।
এতে বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক শফিক উল্লাহ খান ছিলেন, মহেশখালী সাংবাদিকতা জগতের কিংবদন্তি। তিনি সাংবাদিকদের পথ প্রদর্শক ছিলেন।
জীবদ্দশায় সমাজের অধিকার বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার ছিলেন প্রয়াত সাংবাদিক শফিক উল্লাহ খান। দোয়া মাহফিল ও আলোচনা সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন সাংবাদিক কফিল উদ্দিন। শেষে মোনাজাত পরিচালনা কমিটির মাওলানা মোরতাজ আহমদ। পরে মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে শায়িত প্রয়াত সাংবাদিক মাওলানা শফিক উল্লাহ খান এর কবর জিয়ারত এবং পারিবারিক ভাবে আয়োজিত কুলখানিতে অংশ নেন মহেশখালীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক ও সাংবাদিক শ ম ইকবাল বাহার সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited