শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৫২ পিএম, ২০২১-১২-০৯
চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসে ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। বুধবার রাতে শেষ ম্যাচে হোঁচট খেয়ে শীর্ষ থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে তারা। জেনিতের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই টিমো ভার্নারের গোলে এগিয়ে যায় তারা। তবে ৩৮ মিনিটে ক্লাউদিনহোর গোলে সমতায় ফেরে জেনিত। তিন মিনিট পর গোল করে জেনিতকে লিড এনে দেন আজমন। ম্যাচের ৬২তম মিনিটে রোমেলু লুকাকু ও ৮৫তম মিনিটে ফের ওয়ার্নার গোল করে ফের চেলসিকে ৩-২ গোলে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে ম্যাচ ড্র করে চেলসি। চেলসির ড্রয়ের রাতে মালমোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় জুভেন্টাস। ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে জুভেন্টাস। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেলসি হয়েছে রানার্সআপ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited