শিরোনাম
রামু প্রতিনিধি :: | ০৬:৩৯ পিএম, ২০২১-১০-১২
কক্সবাজার জেলার রামু থানাধীন ধেচুয়াপালং এলাকায় চেকপোস্ট স্থাপন করে সাড়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার এবং ০১টি ট্রাক জব্দসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কে ধেচুয়াপালং এলাকায় সিএনজি অটো গ্যাস স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী একটি ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল আনুমানিক রাত সাড়ে ৮টায় কক্সবাজার জেলার রামু থানাধীন বেচুয়াপালং এলাকায় সি এন্ড জে অটো গ্যাস স্টেশনের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি ট্রাক চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যরা ট্রাকটি থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা ৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাগর চন্দ্র দাস (২৪), সোহাগ মতি (২৮) ও মোঃ ফোরকান মিয়া (২১)। ওই সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ট্রাকটিতে (ট্রাক নং- ঢাকামেট্রো-ড-১১-৯৪৫৩) তল্লাশী করে ট্রাকে রক্ষিত ড্রামের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৪৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited