শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৪৬ পিএম, ২০২১-১২-০৯
যুদ্ধবিগ্রহ লেগে থাকা আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো সুযোগ নেই। তাই কখনও ভারতের দেরাদুন, আবার কখনও আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলে থাকে আফগানিস্তান ক্রিকেট দল। এবার ভারত বা আরব আমিরাত নয়, কাতারে চলে যাচ্ছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। নতুন বছরের প্রথম মাসে নেদারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। বুধবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।’ বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান, পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর তাদের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক হিসেবে দুইটি সিরিজ খেলবে তারা। এরপর ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় খেলবে বিশ্বকাপ সুপার লিগের তিনটি অ্যাওয়ে সিরিজ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited