শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৫৫ পিএম, ২০২২-০১-২৩
মার্কাস র্যাশফোর্ডের অন্তিম মুহূর্তের করা নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে হোঁচট খেল নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারায় ম্যানইউ। যোগ করা তিন মিনিট সময়ের শেষ মিনিটে র্যাশফোর্ড জয় এনে দেন। এদিনসন কাভানির পাসে কাছ থেকে বল জালে পাঠান তরুণ এই ফুটবলার। অন্য ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠে ম্যানসিটির জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়।
সপ্তম মিনিটে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। চমৎকার প্রতি আক্রমণে ওরিয়ল রোমেউর কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কাইল ওয়াকার-পিটার্স। তবে বিরতির পর ৬৫তম মিনিটে সিটিকে সমতায় ফেরান লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি-কিকে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ড্র করেও অবশ্য ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। ১২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে থাকা লিভারপুল দুই ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited