শিরোনাম
ঢাকা অফিস :: | ০২:৩২ পিএম, ২০২২-০৫-২৫
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ।
মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। তার এ সফরে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সফরের কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৫ মে) সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে। বৈঠকে ঢাকা ও বেলগ্রেডের মধ্যে এফওসি এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওইদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ-সার্বিয়া: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন সেলাকোভিচ।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা সফররত সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন তিনি ঢাকার শিল্পকলা একাডেমি পরিদর্শন করবেন। রাতে রাজধানীর একটি হোটেলে ড. মোমেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। ওই রাতেই সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বেলগ্রেডের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited