শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২৪-০৭-২৯
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিধি আকারে যে বিষয়টি আলোচনা হয়েছিল সেটি সভার শুরুতেই হয়েছিল। আপনারা জানেন যে, আমাদের কোটাবিরোধেী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সে সব তথ্য পর্যালোচনা ও আলোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
‘একটি হলো- কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয়টি যেটি করা হয়েছে, আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গীর্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে। ’
কালো ব্যাচ শুধু সাধারণ মানুষ ধারণ করবে না সরকারি অফিসারাও ধারণ করবে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকলকে ধারণ করতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কতজন মারা যাওয়ার তথ্য জানিয়েছেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বরাষ্ট্রমন্ত্রী কালকে ১৪৭ জনের কথা জানিয়েছিলেন। এরমধ্যে আরও তিনজন যোগ হয়ে মোট ১৫০ জন হয়েছেন।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited