চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আবারো হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু

আমাদের ডেস্ক :    |    ০৭:০৪ পিএম, ২০২৪-০৩-১০

আবারো হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু

এক মাস বন্ধ থাকার পর  দিনাজপুর হিলি বন্দর দিয়ে আমদানি কারকেরা আলু আমদানি শুরু করেছেন । গতকাল শনিবার  সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত  ৩টি ভারতীয় ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু হিলি স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছে। পানামা হিলি পোর্ট  লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিকএ তথ্য গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।
তিনি  বলেন, গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে আলু আমদানি করেন আমদানিকারকরা। এরপর থেকে আলুর আমদানি বন্ধ হয়ে যায়। ৯ মার্চ  শনিবার থেকে আবারও আলু আমদানি শুরু হয়েছে।
আলু আমদানিকারক কবির হোসেন বাবু বলেন, আমরা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যটির আমদানি বন্ধ রেখে ছিলাম। বর্তমানে দেশে আলুর বাজার একটু বেশি। দেশের  বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আবার আলু আমদানি শুরু করেছি। গতকাল শনিবার সন্ধ্যায়  আমার ৬৯ মেট্রিন টন আলু আমদানি করা  হয়েছে।
দিনাজপুর হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ফেব্রুয়ারি  মাসের এক তারিখে  ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানি কারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পান। গত ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানি কারকরা। মাত্র ৪ দিন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করা  হয়। এরপর আর কোনো আলু আসেনি এ বন্দর দিয়ে।
দিনাজপুর পানামা হিলি পোর্ট  লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, আজ শনিবার রাত ৮ টা পর্যন্ত  ৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু ভারত থেকে হিলি পানামা পোর্টে প্রবেশ করেছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলু দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাবেন আমদানি কারকরা।
আলু নেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে পাইকারিরা হিলিতে এসে অবস্থান করছেন। আমদানি করা আলু আজ রোববার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

রিটেলেড নিউজ

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর