শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৫০ পিএম, ২০২১-১২-১৩
লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহত এক ব্যক্তির জানাজার সময় গুলিতে আরও চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গুলিতে নিহত ব্যক্তিরা তাদের সদস্য।শরণার্থী শিবিরের এক বাসিন্দা এএফপিকে জানান, মরদেহ বহনকারী লোকজন মিছিল করতে করতে যাচ্ছিল। সে সময় শরণার্থী শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করেই ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। তিনি বলেন, কে বা কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়।হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানান, গত শুক্রবার লেবাননের বন্দর নগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে বিস্ফোরণের ঘটনায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ’র সদস্যরা। তিনি জানান, ওই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হন। এসময় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে ওই বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে তা প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণ ঘটে।
গাজা উপত্যকায় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হওয়ার পর ২০০৭ সাল থেকেই হামাস এবং ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited