শিরোনাম
সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: | ১০:২৯ এএম, ২০২৩-১২-০১
বার্তা পরিবেশকঃ
" ঈদগাঁওতে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত- থানায় এজহার দায়ের" শিরোনামে প্রকাশিত ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখে কক্সবাজারের কিছু স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক বিব্রত করে মিত্যা মামলা করার উদ্দেশ্য প্রনোদিত । আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইনের প্রতিশ্রদ্ধাশীল থেকে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি জানাই।
প্রকৃত ঘটনা হলো- আব্দুর রশিদ গং লোভী প্রকৃতির মানুষ। পরের অনিষ্ট সাধন এবং জায়গা জবরদখল করে সম্পদ অর্জন করা তাদের অভ্যাস। তারা দেশের প্রচলিত আইন কানুন এবং গ্রাম আদালতের বিচার অমান্য করে সর্বদাই। আমি একজন ঈদগাঁও বাসস্ট্যান্ডের তরুণ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ি । আব্দুর রশিদ গং আমার প্রতিবেশী এবং আত্মীয় হয়। আমার পিতা ঈদগাঁও বাস স্টেশনে অবস্থিত আরফাত শপিং কমপ্লেক্স এর অংশীদারী মালিক। উক্ত মার্কেটে আমরা ভোগদখলে আছি এবং মার্কেটের জমি আমার পিতার নামে বিএস নামজারী খতিয়ান প্রচারিত আছে। আব্দুর রশিদ গং দীর্ঘদিন থেকে আমাদের মার্কেটের কিছু জায়গা জবরদখলের অপচেষ্টায় লিপ্ত আছে।
গত ২৯ নভেম্বর সকাল অনুমানিক ১১.০০ ঘটি কার সময় আমি আমার পিতা সহ পূর্বের সিধান্ত মোতাবেক মিস্ত্রী নিয়ে বিল্ডিংএর চারতলায় আমাদের সীমায় দেওয়াল নির্মান করছিলাম। ঠিক ঐ সময়ে বিবাদীরা আমাদেরকে কাজে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকলে আমি প্রতিবাদ করি। তারা এক পর্যায়ে আমার উপর কিপ্ত হয়ে লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে থেতলানো ও রক্তাক্ত করে। আমাকে উদ্ধারে আমার পিতা এগিয়ে আসলে তারা আমার পিতাকেও একই ভাবে লোহার রড দিয়ে পিটাই । আমাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে আমাদেরকে রক্ষা করে।
তখন তারা আবার আমাকে হুমকি দিয়া বলে যে, আমাদের উক্ত মার্কেটের জায়গা জবর দখল অবশ্যই করে নেবে। আমরাবাধা দিলে বা উক্ত ব্যাপারে আইনের আশ্রয় নিলে তাহারা আমাকে এবং আমার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে নিবে এমন কি প্রয়োজনে হত্যা করবে।
এ সময় উপস্থিত লোকজন আমাদেরকে জরুরি চিকিৎসা সেবা নিতে কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে জান। সম্পূর্ণ চিকিৎসা শেষ না হলেও আব্দুর রশিদ গং যে কোন সময় আমাদের উক্ত মার্কেট জবর দখল করে বড় ধরণের ক্ষতি করে ফেলতে পারে বিধায় আইনের প্রতি শ্রাদ্ধাশীল হয়ে এবং আইনের আশ্রয় চেয়ে একই দিন রাত্রে আমাদের ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করি। উক্ত ঘটনার যথেষ্ট পরিমাণ স্বাক্ষী এবং প্রমাণ আমাদের রয়েছে ।
তাই স্থানীয় প্রশাসন ও জনসাধারণের নিকট এ সব নিউজে বিব্রত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোহাম্মদ তারেক
০১ নং ওয়ার্ড, জাগির পাড়া, ঈদগাঁও, কক্সবাজার।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited