শিরোনাম
রামু প্রতিনিধি :: | ০৬:২৯ পিএম, ২০২১-১২-০৪
কক্সবাজারের রামুর দুর্গম পাহাড়ের একটি খামার থেকে গতকাল শুক্রবার রাতে দুটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। অসুস্থ হয়ে পড়ায় হরিণ দুটিকে রাতেই চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। ক্রেতা সেজে হরিণ দুটিকে উদ্ধারের আয়োজন করেন পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’–এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। হরিণ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বনাঞ্চল থেকে ধরে এনে মায়া হরিণ দুটি রামু উপজেলার দুর্গম পাহাড়ের নাপিতা ঘোনা এলাকার চৌধুরী খামারে আটকে রাখা হয়। সেখান থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়েছে। হরিণ দুটি খামারে আটকে রাখার খবর পেয়ে সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান ক্রেতা সেজে সেগুলো উদ্ধারের উদ্যোগ নেন। পরে রামু থানার পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে দুর্গম পাহাড়ের খামার থেকে মায়া হরিণ দুটি উদ্ধার করা হয়। বুনো হরিণ আহরণ ও বিপণন নিষিদ্ধ। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হরিণ দুটির চিকিৎসা চলছে। বন বিভাগ ও পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে খামারের লোকজন জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগের বাঁকখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, হরিণ দুটি মায়া হরিণ জাতের। বিক্রির জন্য গহিন বন থেকে হরিণ দুটি ধরা হয়েছিল। পাচারকারীদের নাম-পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited