শিরোনাম
শহিদুল করিম শহিদ, কক্সবাজার : | ১০:৫৬ পিএম, ২০২১-০৯-২৯
কক্সবাজার সদরের পিএমখালীর সন্ত্রাসী আপেলের ছুরিকাঘাতে নুরুল আমিন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, পিএমখালী ইউনিয়নের তোতকখালী ৩ নং ওয়ার্ডের ১৭ কাটা এলাকার মৃত ওমর মিয়ার পুত্র নুরুল আমিন (২২) শুক্রবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় নিজ বাসস্থানে ফেরার পথে
একই এলাকা মামুন মুন্সির পুত্র আপেল প্রকাশ সন্ত্রাসী আপেলের নেতৃত্বে অজ্ঞাত নামা একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে যায়।
পরবর্তীতে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নুরুল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে,
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার তাজউদ্দীন তাজমহল সিকদার জানান, এলাকার মামুন মুন্সির পুত্র আপেল প্রকাশ সন্ত্রাসী আপেল অর্ধ ডজন মামলার আসামী । সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, তারা সঙ্ঘবদ্ধ হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ইয়াবা সেবন, এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে। গুরুতর আহত নুরুল আমিন একজন ভাল ঘরের সন্তান তিনি অত্যন্ত ভদ্র নম্র চরিত্রের অধিকারী। এলাকাবাসী অত্যন্ত মর্মাহত।
এ ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
গুরুতর আহত নুরুল আমিনের আত্মীয় চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আমিনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বর্তমানে দৈনিক দুই ব্যাগ করে ব্লাড সার্ভিস দিতে হচ্ছে। অনেক বিলাসবহুল চিকিৎসা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তার পরিবার।
তিনি আরো বলেন, বর্তমানে গুরুতর আহত নুরুল আমিনের সাথে চট্টগ্রাম হাসপাতাল আছেন। তবে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করবেন বলে জানান আহতের অভিভাবক।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা এজাহার পায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited