শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:৪৯ এএম, ২০২১-১২-০২
সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২১ বৃহস্পতিবার ০২ ডিসেম্বর সকাল ১০ টায় শুরু হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হবে। বিদেশের ৮টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৪০৬ জন। এর মধ্যে জেদ্দা ১১৪ জন, রিয়াদে ৭৪ জন, ত্রিপলী ২ জন, দোহা ৭৯ জন, আবুধাবীতে ৩৪ জন, দুবাইতে ২৬ জন, বাহরাইনে ৫৮ জন, ওমানের সাহামে ১৯ জন। পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষার আয়োজন করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited