শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৮:৩২ পিএম, ২০২২-১১-১৯
দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে থাকেন হটকেক। উচ্চমূল্যে তাদেরকে কিনে নিয়ে যাওয়া হয় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করার জন্য। অথচ, সেই দলটিই কি না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ। বাছাই পর্ব নামক প্রথম পর্বের গণ্ডিই পার হতে পারলো না তারা। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মতো দেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার ময়নাতদন্ত করতে তিন সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই তিন সদস্যের অন্যতম একজন হলেন সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। নিকোলাস পুরানের দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারল না তা খতিয়ে দেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে রিপোর্ট দেবে এই কমিটি।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত ব্যর্থতাকে হালকাভাবে দেখতে নারাজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটারদের এই ব্যর্থতায় তারা বেশ ক্ষুব্ধ। ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্মকর্তারা। ব্যর্থতার ময়নাতদন্তের জন্য গড়া তিন সদস্যের কমিটিতে লারা ছাড়াও রয়েছেন পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার। কমিটির শীর্ষে রয়েছেন ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতি প্যাট্রিক থম্পসন জুনিয়র। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব নামক প্রথম পর্বেই স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাছে হেরে যান পুরানরা। একমাত্র জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পান তারা। তদন্ত কমিটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব থেকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন কর্মকর্তারা।
তিন সদস্যের কমিটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড অফ ডিরেক্টর্সকে রিপোর্ট দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশও করবেন। ডিসেম্বরের পর আর কোচ থাকছেন না ফিল সিমন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরই তিনি পদত্যাগ করেন। তাই নতুন কোচও খুঁজতে হবে ক্যারিবিয়ান ক্রিকেট কর্তাদের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বলেছেন, ‘আমরা কর্মকর্তা, ক্রিকেটার, কোচ এবং অন্যরা যারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে ভালবাসি, তাদের আবার এই খেলার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। নতুন খেলোয়াড় তুলে আনতে হবে। দলগতভাবেও আমাদের শক্তিশালী হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আবেগ এবং হঠকারী সিদ্ধান্ত অতীতেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সমস্যা ফেলেছে। আমি আত্মবিশ্বাসী এই স্বাধীন কমিটি সঠিকভাবে ভুলগুলো খুঁজে বের করবে এবং তা থেকে আমরা শিক্ষা নিতে পারব। যা আগামী দিনে আমাদের ক্রিকেটকে ইতিবাচক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।’
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited