শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২৮ এএম, ২০২২-০২-১৬
কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় স্প্যানিশ একটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। কানাডা ও স্প্যানিশ উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাটি নিশ্চিত করেছেন। কানাডার জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) জানিয়েছে, পূর্ব নিউফাউন্ডল্যান্ডের ২৫০ নটিক্যাল মাইল দূরত্বে ট্রলারটির ডুবে যায়। তবে তিনজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা।
স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন।
দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পেনের উত্তর-পশ্চিম গ্যালিসিয়া অঞ্চলে একটি মাছ ধরার জাহাজ ভিলা দে পিটানক্সো, মাদ্রিদে স্থানীয় সময় সকালে দুর্ঘটনার কবলে পড়ার খবর পাঠায়। এর পরপরই উদ্ধার তপরতা শুরু হয়।
স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানান, কর্তৃপক্ষ স্থানীয় উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ রাখছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টুইট বার্তায় বলেন, নিউফাউন্ডল্যান্ডে ডুবে যাওয়া গ্যালিসিয়ান জাহাজের নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এসময় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। ভিলা দে পিটানক্সো ২০০৪ সালে নিবন্ধিত একটি ফ্রিজার ট্রলার। ম্যানুয়েল নরেসের মালিকানাধীন এই ট্রলার। এ ধরনের আটটি ট্রলার রয়েছে তাদের। এই প্রতিষ্ঠানটি ১৯৫০ সাল থেকে দক্ষিণ আটলান্টিক ও আফ্রিকার পশ্চিমাঞ্চলে কাজ করে আসছে। কানাডার উপকূলীয় এলাকা থেকে ট্রলার পরিচালনার জন্য অন্তত তিনশজন নাবিক কাজ করেন।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited