শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৫ এএম, ২০২২-০৩-২৭
মাধ্যমিকের স্কুল খোলার দাবিতে রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আফগান মেয়েরা। তালেবান সরকার স্কুল বন্ধ ঘোষণা দেওয়ার পর এ আন্দোলনের ডাক দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে তারা দ্রুত স্কুল খুলে দেওয়ার দাবি জানান। শনিবার (২৬ মার্চ ) ‘স্কুল খুলুন’, ন্যায়বিচার চাই, ন্যায়বিচার চাই, বলে স্লোগান দিতে দিতে রাজধানী কাবুলের একটি চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এমন লেখা সংশ্লিষ্ট ব্যানার বহন করতেও দেখা যায় তাদের।
মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটে আফগানিস্তানের তালেবান সরকার। বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে।
এদিকে, আফগান সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মেয়েদের মাধ্যমিকের স্কুলে যেতে না দেওয়া, তালেবানের এমন সিদ্ধান্তে যারা মর্মাহত হয়েছেন তাদের সমবেদনা জানানো হচ্ছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, কাতারের দোহায় তালেবানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা বাতিল করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধিরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আফগান নারীদের শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাইও।
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর দেশের শাসনভার তুলে নেয় তালেবান। তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে নারীদের আবারও কাজ থেকে বিরত রাখা হয়। তালেবান নারীবিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দেয়।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited