চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাঁচ পুলিশ সদস্য ও ৭ কাউন্সিলরসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পাঁচ পুলিশ সদস্য সাত কাউন্সিলরসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৭ এএম, ২০২১-০৩-২৯

পাঁচ পুলিশ সদস্য ও ৭ কাউন্সিলরসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, ভোটার তালিকাভুক্তি ও পাসপোর্ট পেতে সহযোগিতার অভিযোগে ৫ জন পুলিশ সদস্য এবং ৭ জন পৌর কাউন্সিলরসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পৃথক ১২টি মামলায় আসামির তালিকায় আরো রয়েছেন- দুইজন ইউপি চেয়ারম্যান, দুইজন ইউপি সচিব এবং একজন আইনজীবী।

আসামির খাতায় রয়েছে রোহিঙ্গা, স্থানীয় প্রভাবশালী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। 
গত ২৫ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ এসব মামলা হয়েছে। মামলাগুলোতে অন্তর্ভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে দুর্নীতি তদন্তে নিয়োজিত সরকারি সংস্থাটি।

আসামিদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য:
মহেশখালী থানার সাবেক ওসি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত প্রভাষ চন্দ্র ধর, পেকুয়া থানার সাবেক ওসি বর্তমানে চট্টগ্রাম সিআইডির পরিদর্শক মিজানুর রহমান, কক্সবাজার ডিএসবির সাবেক পরিদর্শক বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক কাজি দিদারুল আলম, ডিএসবির সাবেক এসআই বর্তমানে রাঙামাটিতে কর্মরত সাজেদুর রহমান, ডিএসবির সাবেক এসএসআই বর্তমানে ফেনিতে কর্মরত জাহেদুল ইসলাম।
তারা সবাই কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) দায়িত্ব পালনকালে পাসপোর্ট তদন্ত প্রতিবেদনে দুর্নীতির তথ্য পেয়েছে দুদক।

৭ জন কাউন্সিলর:
কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সেতু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সংরক্ষিত সদস্য (১০, ১১, ১২ নং ওয়ার্ড) মহিলাদল নেত্রী নাসিমা আকতার বকুল এবং সাবেক নারী সদস্য (১, ২, ৩ নং ওয়ার্ড) মহিলাদল নেত্রী হুমায়রা বেগম।

২ জন ইউপি চেয়ারম্যান:
মহেশখালীর কুতুবজোমের মোশারফ হোসাইন খোকন এবং কক্সবাজার সদরের পোকখালীর রফিক আহমদ।

২ জন ইউপি সচিবের মধ্যে একজন কুতুবজোমের প্রিয়তোষ দে। অপরজন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার।

এ মামলায় আইনজীবী হিসেবে একমাত্র আসামি রয়েছেন কক্সবাজার শহরের নতুনবাহারছড়া এলাকার বাসিন্দা ও কক্সবাজার আদালতের এপিপি আবুল কালাম আজাদ-৬।
বাকি আসামির মধ্যে রোহিঙ্গা, রাজনৈতিক নেতা, সমাজপতি রয়েছেন।
ইতোমধ্যে মামলার অন্তর্ভুক্ত চারজন আসামিকে রবিবার (২৮ মার্চ) গ্রেফতার করেছে দুদক টীম।

তারা হলেন- কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলম।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে যেসব ডকুমেন্টস দরকার তা জনপ্রতিনিধিরা ব্যবস্থা করে দিয়েছেন। সে অনুযায়ী রোহিঙ্গারা পাসপোর্টের জন্য আবেদন করেছে।
তিনি বলেন, জেলা পুলিশের বিশেষ শাখা-ডিএসবি অফিসে তদন্তের জন্য প্রেরিতা আবেদনের ফাইলগুলো সঠিকভাবে তদন্ত না করে পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিয়েছে। যে কারণে বাংলাদেশী পাসপোর্ট পেয়ে গেছে রোহিঙ্গারা। এতে বড় ধরণের অনিয়ম, দুর্নীতির অভিযোগ মিলেছে।

দুদক কর্মকর্তা বলেন, রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশী পাসপোর্ট পেতে সহযোগিতাকারী হিসেবে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। যা তদন্তকালে সত্যতা পাওয়া যায়। প্রাথমিকভাবে পৃথক ১২টি মামলায় ৫৬ জনকে আসামি করা হয়েছে। সেখানে চারটির অধিক মামলায় পৌর কাউন্সিলররা আসামি রয়েছেন।

আসামিদের মধ্যে রবিবার (২৮ মার্চ) চারজনকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে সব আসামিকে আইনের আওতায় আনা হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর