শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:৫৮ পিএম, ২০২৬-০৯-১৬
দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবেবুর রহমান শামীমকে সম্মাননা স্মারক প্রদান করেছে চট্টগ্রামের শীর্ষস্থানীয় আঞ্চলিক দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব ভবনে প্রশাসকের কার্যালয়ে পত্রিকাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পত্রিকাটির বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, চিফ রিপোর্টার মো. আরফান উদ্দিন ও স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ সেলিম।
এ সময় উপস্থিতরা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার পাশাপাশি দেশপ্রেম ও জনকল্যাণমূলক চেতনা জাগ্রত করতে যাঁরা ভূমিকা রাখছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সেই ধারাবাহিকতায় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ আগস্ট চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ অ্যাপোলো শপিং সেন্টারের চবি হল-৩১ মিলনায়তনে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান, দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতৃত্ব, শিক্ষা, সমাজসেবা, সাংবাদিকতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট জুবাইদা কাদের চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. সানাউল্লাহ, দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরীসহ চট্টগ্রাম বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পত্রিকাটির পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতৃত্ব এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর প...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চাটগাঁ নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চট্টগ্রামের এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজ চক্র। এ নিয়ে হোয়াটসঅ্যা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited