শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:২৭ পিএম, ২০২৩-১২-৩০
প্রেস বিজ্ঞপ্তি
শুক্রবার ২০ ডিসেম্বর কক্সবাজার -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে গণসংযোগ শেষে লাঙ্গল মার্কার সমর্থনে পথসভা করে। পথ সভা শেষে বাহারছড়া ইউনিয়নের প্রত্যক বাজারে গণসংযোগ সহ প্রচার প্রচারণা করে। টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারে গণসংযোগ করে বটতলী বাজারে লাঙ্গল মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজারে লাঙ্গল মার্কার সমর্থনে গণসংযোগ শেষে টেকনাফ পৌরসভার শাপলাচত্বর থেকে বিশাল বহর নিয়ে লাঙ্গল মার্কার সমর্থনে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল নিয়ে নির্বাচনি শোডাউন ও গণসংযোগ করে শাপলাচত্বরে পথা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উখিয়া টেকনাফের লাঙ্গল মার্কার সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, চট্টগ্রাম মহানগর জাতীয় যুবসংহতি সভাপতি অধ্যাপক নুরুল বশর সুজন, কক্সবাজার জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোহাম্মদ আয়াছ রনি, টেকনাফ উপজেলা জাতীয় পার্টি'র সাধারণ সম্পাদক জিয়াবুল হক এছাড়াও উপস্থিত ছিলেন টেকনাফ পৌর জাতীয় পার্টি'র সভাপতি মোহাম্মদ ইসমাইল কালু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সদর ইউনিয়ন সভাপতি ইসলাম, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মমতাজ সহ বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited