শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৪৯ পিএম, ২০২৬-১১-১৭
কনক বড়ুয়া :
কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি ডাম্পার জব্দ করা হলেও অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মূল অভিযুক্ত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে, অর্থাৎ বেলা ৩টা নাগাদ উখিয়া রেঞ্জের অধীন থাইংখালী বিটের ওমর আলী ঘোনা-গয়ালমারা পাহাড়ি জনপদে এই সাড়াঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড়ি মাটি ও বালু কেটে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিট কর্মকর্তা আরফাত মাহমুদের নেতৃত্বে সেখানে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বালুভর্তি একটি ডাম্পার গাড়ি হাতেনাতে জব্দ করা হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সটকে পড়েন ওই চক্রের হোতা সাহাবউদ্দিন ওরফে সোনামিয়া। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মাহবুব আলমের সন্তান।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, পাহাড় ও পরিবেশ ধ্বংসের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পালিয়ে যাওয়া অভিযুক্ত সাহাবউদ্দিনের বিরুদ্ধে বন আইনে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আখতার : কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনাà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : কক্সবাজার পৌরসভা ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং রোধে টানা ২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited