শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৩৭ এএম, ২০২২-০২-১৬
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্টিং লিসবনের মাঠে রীতিমত গোল উৎসবে মেতেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচটি তারা জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
দাপট দেখিয়ে খেলা ম্যাচে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে লিসবন রক্ষণে কিছুটা দৃঢ়তার পরিচয় দিয়েছে।
ম্যাচে ৬৪ ভাগ বল দখলে রাখা ম্যানচেস্টার সিটি মোট ১৫টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি লিসবন।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। কেভিন ডে ব্রুইনের কাটব্যাক থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। ব্যবধান দ্বিগুণ করতেও সময় লাগেনি। দশ মিনিট পর ডি-বক্সে বার্নার্দো সিলভার জোরাল হাফভলি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে জড়ায় জালে।
৩২তম মিনিটে ৩-০ করেন ফোডেন। ডান দিক থেকে মাহরেজের বাড়ানো বল স্পোর্টিংয়ের দুই ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে কাছ থেকে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার।
বিরতির ঠিক আগে (৪৪ মিনিটে) নিজের দ্বিতীয় গোলটি করেন সিলভা। স্টার্লিংয়ের পাস থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট স্পোর্টিংয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন সিলভা। হেডে জালে পাঠিয়েছিলেন বল, কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৫৮ মিনিটে লিসবনের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রহিম স্টার্লিং। এই গোলেও অবদান ছিল সিলভার। তার পাস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁকানো শটে পোস্টের ওপরের কোনা দিয়ে বল ঢোকান স্টার্লিং।
শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এমন বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেলো সিটি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited