শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৪৩ পিএম, ২০২৪-০৩-০৩
জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা লুৎফর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
তার ছেলে আবু লালমান মো. আম্মার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহ!
এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) রাখা হয়। তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। কর্মজীবনে তিনি রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ এলাকার প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া দেশ-বিদেশে তিনি আলোচিত ও জনপ্রিয় বক্তা হিসেবে পরিচিত।
আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্য্যরে ৯৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার। প্রগতিশীল এ তরুণ বিপ্লবী কব...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এখনও তীব্র গরম শুরু না হলেও দিনের আবহাওয়া ক্রমাগত বাড়ছে। গরম যত আসতে থাকবে দেখা দেবে নানা শারীরিক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited