শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০২:২৬ পিএম, ২০২৪-০৩-২৫
কক্সবাজারের চকরিয়ায় এরফান আরা বেগম (৬৯) নামে এক অসহায় বিধবাকে তার স্বামীর বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্ঠা ও প্রাণনাশের হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে তার আপন দুই দেবরের বিরুদ্ধে। বিধবা ওই নারী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের মরহুম আব্দুল মন্নানের স্ত্রী। এ ঘটনায় বুধবার (২০ মার্চ) ওই নারী বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদ আব্দুল গাফ্ফার (৬৪) ও মোহাম্মদ সাহাবুদ্দিনের (৬১) নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেছেন। জানা যায়, পৈত্রিক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা গ্রামের মরহুম আব্দুল হামিদ দুই খতিয়ানে প্রায় ২০ একর ৫৭ শতক জমি রেখে মারা যান। তার ৩ ছেলে ও ৬ মেয়ে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন অনুযায়ী অংশীদারগণের মধ্যে মোট সম্পত্তির বণ্টণ অনুযায়ী আব্দুল হামিদের প্রথম পুত্র মরহুম আব্দুল মান্নানের ওয়ারিশ হিসেবে তার স্ত্রী এরফান আরা বেগম ও চার কন্যা সাবিনা নাছরিন, পাকিজা মরিয়ম রিমু, সায়মা জন্নাত সোহানা এবং নাজনীন আক্তার প্রায় ৪ একরের অধিক জমির অংশীদার। কিন্তু আব্দুল হামিদের দুই ছেলে মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিনের দুই ভাইয়ের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে পিতার সম্পত্তির অছিয়তনামা দলিল তৈরী করে অপর ভাই-বোনদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করে নিজেদের নামে ইচ্ছেমত নিজেদের অংশের চাইতে বেশি জমি লিখে নিয়েছেন। মৃত্যুর পূর্বে আব্দুল হামিদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেসময় তার দুই ছেলে মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন মিলে তাদের অপর ভাই-বোনদের অজান্তে কৌশলে প্রতারণামূলকভাবে জালিয়াতি করে একটা অছিয়ত নামা দলিল তৈরী করে তাদের দুইজনের ইচ্ছেমত নিজেদের অংশের চাইতে বেশি জমি দলিল করে নেন। আব্দুল হামিদের মৃত্যুর কয়েক বছর পর মরহুম আব্দুল মন্নানের স্ত্রী এবং কন্যা সন্তানেরা সম্পত্তি বণ্টনের বিষয়ে মোহাম্মদ আব্দুল গাফফার এবং মোহাম্মদ সাহাবুদ্দিন সাথে একাধিকবার কথা বললে তারা প্রতিবারই আশ্বস্থ করে মরহুম আব্দুল মন্নানের প্রাপ্য অংশটুকু তাদের বুঝিয়ে দিবেন বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে জানতে পারে অছিয়তনামা দলিল তৈরী করে তারা নিজের ইচ্ছেমত সম্পত্তি বণ্টন করে নেন। প্রতারণামূলকভাবে তৈরী উক্ত অছিয়তনামায় ১ একর ৬০ শতক মরহুম আব্দুল মন্নানের চার কন্যার নামে উল্লেখ রয়েছে। ওয়ারিশ সূত্রে মরহুম আব্দুল মন্নানের স্ত্রী সন্তানেরা ৪ একরের অধিক জমির অংশীদার হওয়া স্বত্বেও সেই অছিয়তনামায় মাত্র ১ একর ৬০ শতাংশের উল্লেখ রয়েছে । পরবর্তীতে তাদের তৈরী বিতর্কিত অছিয়তনামা দলিল অনুযায়ী ঘোষিত ১ একর ৬০ শতক অংশটুকুও আব্দুল মান্নানের ওয়ারিশদের বুঝিয়ে না দিয়ে উল্টো ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বকভাবে মোহাম্মদ আব্দুল গাফফার ও সাহাবুদ্দিন মিলে নিজেরা এবং তাদের স্ত্রী-সন্তান এবং শ্যালকের নামে জালিয়াতি করে খতিয়ান তৈরি করে তাদের প্রাপ্য অংশটুকুই আত্মসাৎ করে নিয়েছেন। এ নিয়ে চলমান হয়রানি থেকে রেহাই পেতে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর প্রাপ্যাংশ আইনানুগ বন্টণ এবং ওয়ারিশ হিসেবে অধিকার বুঝে পেতে এরফান আরা বেগম চকরিয়া সহকারী কমিশনার ( ভূমি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানালে মোহাম্মদ আব্দুল গাফফার ও মোহাম্মদ সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে এরফান আরা বেগমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্ঠা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় এরফান আরা বেগম আইনের আশ্রয় চেয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন।
ভুক্তভোগী এরফান আরা বেগম জানান, বর্তমানে আমি ও আমার পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। থানা পুলিশ করেও তাদের থামানো যাচ্ছে না। উল্টো থানা পুলিশ করার কারণে তাদের নির্যাতনের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধামকি ও নানাভাবে মানসিক নির্যাতন করতে থাকেন এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দেন।আমার পরিবারের নিরাপত্তা ও শ্বশুরের সম্পত্তিতে আমার স্বামীর প্রাপ্যাংশ আইনানুগ বন্টণ এবং ওয়ারিশ হিসেবে আমাদের অধিকার বুঝে পেতে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited