চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদক পাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:১১ এএম, ২০২২-০২-১৬

মাদক পাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশ রাজধানী তেগুচিগালপায় তার বাড়ি ঘিরে রাখে। প্রায় এক ঘন্টা পর এক পর্যায়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আত্মসমর্পণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। পরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের আগে আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

হার্নান্দেজ ২০১৪ সাল থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই মাদক পাচারকারী চক্রে তার ছোট ভাই টনি হার্নান্দেজও সম্পৃক্ত। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তার ভাইকে। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। টনি হার্নান্দেজের বিচার চলাকালে প্রসিকিউটর অভিযোগ আনেন যে মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চ্যাপো’ গুজমান ব্যক্তিগতভাবে টনি হার্নান্দেজকে ১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলেন। তিনি দাবি করেন সেই অর্থ ঘুস দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। 

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধী চক্রের সদস্যরা। সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে, দেশটিতে কোকেনও উৎপাদন হয়ে থাকে। ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট হার্নান্দেজ মাদক চোরাচালান বন্ধের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারকেও সমর্থন করেন। 
কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তার। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, হার্নান্দেজকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর