শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২০ এএম, ২০২১-১২-০১
আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলামে অংশ নিতে বাংলাদেশ তারকা সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি রাজস্থান রয়্যালস। বর্তমানের আটটি দল ইতোমধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিয়েছে। সাকিব এর আগে ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন কলকাতায়। দলটির দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেন তিনি দুটি আসরে। গত আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফেরেন তিনি। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা।
এদিকে মুস্তাফিজকে গত আইপিএলের নিলামে ১ কোটি রুপিতে দলে নিয়েছিল রাজস্থান। আরব আমিরাতে দলের সাত ম্যাচেই খেলেন তিনি। উইকেট নেন ৬টি। সব মিলিয়ে আসরে ১৪ ম্যাচে ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে বাঁহাতি এই পেসারের উইকেট ছিল ১৪টি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited