শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৫ এএম, ২০২১-০৭-১৫
জাহেদ হোসেন:
কক্সবাজার সদরের খুরুষ্কুল ইউনিয়নের গাজীর ডেইল নিবাসী মরহুম আলতাজ মেম্বারের সহধর্মীনি জনাবা গুলচেমন আরা গতকাল(১৪ জুলাই) দুপুর ১২-৩০ মিনিটের সময় নিজ বাসভবন এ ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালীণ সনয়ে উনি ছয় ছেলে দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টায় গাজীর ডেইল কবরস্থান মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা বিলম্বিত হওয়ার কারণ সম্পর্কে মরহুমার বড় ছেলে বিশিষ্ট সমাজ সেবক জাফর আলম আমাদের প্রতিনিধিকে জানান, তার ভাইরা বিদেশে থাকেন। তারা বিমান যোগে চট্টগ্রাম পৌঁছে সেখান থেকে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছাবেন। সেই কারণেই জানাজা বিলম্বিত হচ্ছে এমনটাই জানিয়েছেন।
উনার ছয় ছেলেদের মধ্যে বড় ছেলে জাফর আলম একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক,মেঝ ছেলে হাফেজ মৌলানা শাহ আলম, তৃতীয় ছেলে খোরশেদ আলম সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। চতুর্থ ছেলে মাস্টার নুরুল আলম সহকারী প্রধান শিক্ষক এস কে মডেল হাই স্কুল,৫ম ছেলে ফরিদুল আলম কম্পিউটার ইঞ্জিনিয়ার অনার্স মাদ্রাজ,মাস্টার্স (ইউ কে) লন্ডন প্রবাসী,ছোট ছেলে রাশেদুল আলম এম বি এ চট্টগ্রাম ইউনিভার্সিটি ডাবল এম বি এ ইউ কে লন্ডন, বর্তমানে পদ্না অয়েল কোম্পানির মার্কেটিং অফিসার। বলতে গেলে উনি একজন রত্ন গর্ভা মা।
উনার মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। এলাকার সকলেই মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited