চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর নির্বাচনী মিছিলে বিধি লঙ্ঘন করে পৌর. কর্মকর্তার প্রচারণা

পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর নির্বাচনী মিছিলে বিধি লঙ্ঘন করে পৌর. কর্মকর্তার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৯ এএম, ২০২১-০৩-১৫

পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর নির্বাচনী মিছিলে বিধি লঙ্ঘন করে পৌর. কর্মকর্তার প্রচারণা

চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পৌরসভার এক কর্মকর্তা মিছিলে অংশ নিয়ে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

ওই কর্মকর্তা হলেন চকরিয়া পৌরসভার সড়ক বাতি ইন্সপেক্টর রাজিবুল মোস্তফা চৌধুরী। 
চকরিয়া পৌরসভা বর্তমান মেয়র আলমগীর চৌধুরী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর ওই কর্মকর্তার নেতৃত্বে পৌরশহরে দুই শতাধিক লোকজন নিয়ে মিছিল বের করা হয়। ওই মিছিলের একাধিক ছবি ওইদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়।

এছাড়াও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী নিজের ফেসবুক আইডি থেকে পৌরসভার সড়ক বাতি ইন্সপেক্টর রাজিবুল মোস্তফা চৌধুরী নেতৃত্ব দেওয়া ছবি সম্বলিত পোস্ট দেন। পোস্টে তিনি ‘দলীয় নেতাকর্মী ও পৌরবাসি সকলের ভালবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ’ ক্যাপশনে দেওয়া হয়। সেখানে ওই ওই কর্মকর্তা মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।

পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫-এর ২২(১) ধারায় উল্লেখ রয়েছে, “সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।তবে শর্ত থাকে যে, উক্তরুপ ব্যক্তি সংশিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তাঁহার ভোট প্রদানে জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।”

চকরিয়া পৌরসভার সড়ক বাতি ইন্সপেক্টর রাজিবুল মোস্তফা চৌধুরী প্রথমে তার নেতৃত্বে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেন। ফেসবুক এসব ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানালে তিনি বলেন, পৌরসভা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আইন সম্পর্কে আমি অবগত আছি।’ 

তিনি আরও বলেন, ‘প্রার্থীর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। এখন তিনি গাড়িতে আছেন দাবি করে চা আপ্যায়নের কথা বলে লাইন কেটে দেন।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘নির্বাচনী আইন অনুযায়ী পৌরসভা বা সরকারী সুবিধাভোগী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কেউ নির্বাচনী মিছিল কিংবা প্রচারণায় অংশ নিতে পারেন না। ফেসবুকে দেওয়া ওই ছবিসহ কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, চকরিয়া পৌরসভার সড়ক বাতি ইন্সপেক্টর রাজিবুল মোস্তফা চৌধুরী ১নং ওয়ার্ডের কাজীরপাড়া এলাকার বাসিন্দা। তিনি চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর