শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০৫ এএম, ২০২২-০২-০২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছে, কোভিড-১৯ মহামারি মোকাবেলায় যে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়েছে তা মানব ও পরিবেশগত স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ডব্লিউএইচও এক প্রতিবেদনে বলেছে, হাজার হাজার টন বাড়তি চিকিৎসা বর্জ্য বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশাল চাপ সৃষ্টি করেছে।
জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটি বলেছে, অতিরিক্ত বর্জ্য “মানব ও পরিবেশগত স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জরুরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
সংস্থা জানিয়েছে, দেশগুলো যখন কোভিড-১৯ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাওয়ার জন্য হাহাকার করছে, তখন কোভিড-১৯ স্বাস্থ্যসেবা বর্জ্য নিরাপদ ও টেকসইভাবে ধ্বংস করার দিকে কম মনোযোগ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে সংগ্রহ করা ১ কোটি ৫০ লাখ ইউনিট পিপিই (যা প্রায় ৮৭ হাজার টন)
জাতিসংঘ ব্যবস্থাপনায় বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, যা বিশ্বব্যাপী মোট পিপিই’র একটি ভগ্নাংশ। এই সরঞ্জামগুলোর বেশীর ভাগই বর্জ্য হিসাবে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।
হু’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেছেন, “স্বাস্থ্যকর্মীদের সঠিক পিপিইসরবরাহ করা অত্যন্ত জরুরি। তবে আশপাশের পরিবেশের উপর এটি যাতে প্রভাব না ফেলে তার জন্য এর নিরাপদ ব্যবহারও জরুরি।”
উপরন্তু, ১৪০ মিলিয়নের বেশী টেস্ট কিট পাঠানো হয়েছে, যার ফলে ২,৬০০ টন প্রধানত প্লাস্টিক, অসংক্রামক বর্জ্য এবং ৭ লাখ ৩১ হাজার লিটার রাসায়নিক বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার প্রায় ৯৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও বিশ্বব্যাপী পরিচালিত প্রথম ৮০০ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ, সূঁচ এবং সুরক্ষা বাক্সের জন্য ১,৪৪০ টন অতিরিক্ত বর্জ্য তৈরি হয়েছে।
ডব্লিউএইচও ভ্যাকসিন ইনজেকশনের জন্য গ্লাপস পড়ার পরামর্শ দেয় না তবে এটি একটি সাধারণ অনুশীলন। পরিমাণের দিক থেকে গ্লাপস পিপিই বর্জ্যের সবচেয়ে বড় অংশ।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited