শিরোনাম
আমাদের ডেস্ক : | ১২:১৯ পিএম, ২০২৪-০৮-০১
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার ও সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা বিভাগের (ডিবির) গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের দায়িত্ব দেওয়া হয়।
আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশনস) করা হয়েছে।
এর আগে, আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়।
বিপ্লব কুমার সরকার ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ জেলার এ সন্তান তখন রেকর্ডসংখ্যক ২৮ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন।
জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে দুবার বিপিএম এবং একবার পিপিএম পেয়েছেন তিনি।
এর আগে ২০১৯ সালের ১৩ জুন এ চৌকস পুলিশ কর্মকর্তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এ কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited