চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাশ্মীর প্রেসক্লাবে তালা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:১৪ পিএম, ২০২২-০১-১৯

কাশ্মীর প্রেসক্লাবে তালা

ভারত শাসিত শ্রীনগরে কাশ্মীর প্রেসক্লাবের দখল নিলো রাজ্য প্রশাসন।অভিযোগ, গত ১৫ জানুয়ারি কিছু সাংবাদিক জোর করে ক্লাবে ঢোকে এবং একটা অস্থায়ী কার্যকরী কমিটির ঘোষণা দেয়।তাদের সঙ্গে কাশ্মীর পুলিশের সশস্ত্র সদস্যরা ছিলেন। তাদের সাহায্যেই তারা ক্লাব দখল করেন। এ বিষয়ে প্রায় তিনশ সদস্যভুক্ত কাশ্মীর প্রেসক্লাব জানিয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্যই সরকার এ ব্যবস্থা নিয়েছে।জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এটা হলো স্টেট স্পনসরড ক্যু। দিল্লির জাতীয় প্রেসক্লাব এবং এডিটরস গিল্ড এই ঘটনার নিন্দা জানিয়েছে।আইনশৃঙ্খলা ভঙ্গের কারণে রাজ্য প্রশাসন ক্লাবের দখল নিয়েছে বলে ১৭ জানুয়ারি এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রশাসন উল্লেখ করে, কাশ্মীর প্রেসক্লাব আর নথিভুক্ত সংগঠন নয়। এর কার্যকরী কমিটির মেয়াদ ২০২১ সালের ১৪ জুলাই শেষ হয়ে গিয়েছিল।

 সোসাইটিজ অব রেজিস্ট্রেশন আইন অনুসারে ক্লাবটি নথিভুক্ত করা হয়নি। নতুন কার্যকরী কমিটির জন্য নির্বাচনও হয়নি। ক্লাবের কয়েকজন সদস্য বেশ কিছু ক্ষেত্রে বেআইনি কার্যকলাপ করেছে বলে পুলিশ রিপোর্ট দিয়েছে।এর আগে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা বন্ধ করার পর প্রেসক্লাবকে আইন অনুসারে নথিভুক্ত করতে বলা হয়। তারা সেই আবেদন করে। এরপর গত ২৯ ডিসেম্বর এবং ১৪ জানুয়ারি রেজিস্ট্রার অব সোসাইটিজ জানায়, কয়েকজন সদস্য নিয়ে পুলিশের বিরূপ রিপোর্ট থাকায় সংগঠনটিকে রেজিস্ট্রেশন দেওয়া যাচ্ছে না।এ বিষয়ে কাশ্মীর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশফাক তান্ত্রে বলেন, প্রশাসনের আসল উদ্দেশ্য ছিল প্রেসক্লাব বন্ধ করে দেওয়া। তাই তারা জোর করে ক্লাবে ঢোকে। এভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইছে প্রশাসন। কাশ্মীর প্রেসক্লাব ছিল উপত্যকার সাংবাদিকদের একমাত্র গণতান্ত্রিক ও স্বাধীন সংস্থা। সাংবাদিকরাও যথেষ্ট পেশাদার এবং দক্ষ। তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে।এদিকে কাশ্মীর প্রেসক্লাবের রেজিস্ট্রেশন বাতিল করায় তীব্র নিন্দা জানিয়েছেন দিল্লি প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বলেন, এটা ঠিক  আগের কমিটি নির্বাচন করছিল না। আমাদের আবেদন, সাংবাদিকদের ক্লাবের বিষয়ে সরকার যেন হস্তক্ষেপ না করে। ক্লাব দখল করা, রেজিস্ট্রেশন বাতিল করা ঠিক নয়। এটা নিন্দনীয়। সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।
 
রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর