চট্টগ্রাম   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

অনলাইন ডেস্ক:    |    ০৮:১৬ পিএম, ২০২৬-১১-০৪

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে কোন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে কিংবা আটকের পর কোথায় নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি। ফলে আটকের সঙ্গে নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগের সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইকবাল সোবহান চৌধুরী দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের একজন। ১৯৭২ সালে দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু হয়। পরে তিনি পত্রিকাটির সম্পাদক হন এবং পত্রিকাটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি অংশের সভাপতি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। গণমাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। ২০১৩ সালে তাকে শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালের ২০ নভেম্বর তাকে প্রধানমন্ত্রীর সম্মানী ও খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।

সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তেও একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলাটির তদন্তে গঠিত টাস্কফোর্স পিবিআই কার্যালয়ে ডেকে তার বক্তব্য নেয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে তার বক্তব্য রেকর্ড করা হয়।

সে সময় টাস্কফোর্সের প্রধান ও পিবিআইপ্রধান মোস্তফা কামাল জানিয়েছিলেন, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সময়ে যেসব বক্তব্য দিয়েছিলেন, সেসব বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। তবে ওই জিজ্ঞাসাবাদের সঙ্গে বর্তমান আটকের কোনো সম্পর্ক রয়েছে, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তথ্যসূত্র:
--https://shorturl.at/MA70w

রিটেলেড নিউজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমু...বিস্তারিত


সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা, কাগজপত্রের ঘাটতিতে আটকে ৭ জাহাজের অনুমোদন

সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা, কাগজপত্রের ঘাটতিতে আটকে ৭ জাহাজের অনুমোদন

আমাদের ডেস্ক : : সরকারিভাবে পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈà...বিস্তারিত


মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

আমাদের ডেস্ক : : মোহাম্মদ মহি উদ্দিন, মহেশখালী  কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১টি এলà...বিস্তারিত


উখিয়ায় মহাসড়কের পাশে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ

উখিয়ায় মহাসড়কের পাশে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ

উখিয়া প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্র...বিস্তারিত


১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

নিজস্ব প্রতিবেদক : ​ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত


মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর