শিরোনাম
শহিদুল করিম শহিদ, কক্সবাজার : | ০৩:০৬ পিএম, ২০২০-১০-২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে মো. জাবের (১৩) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জাবের কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রোহিঙ্গা দুই ভাই জাবের ও হোসেন সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় যায়। পরে সন্ধ্যার দিকে মিয়ানমার সীমান্তের মেইন পিলার নম্বর ৪০ এর কাছাকাছি যাওয়া মাত্র মাটিতে পুতে রাখা একটি মাইন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই জাবের নিহত হয়। তবে হোসেন বেশ কিছুটা পেছনে থাকায় তার কিছু হয়নি।
খবর পেয়ে ঘুমধুম পুলিশ ও ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, জাবেরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : খাগড়াছড়ি জেলা পশু হাসপাতালে প্রত্যাশিত সেবা মিলছে না। চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত গুর...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের লামায় মেয়েকে ধর্ষণ দায়ে চোবাহান জোমাদার (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সমতলের চেয়ে তিন পার্বত্য জেলার জনগোষ্ঠী জীবনমানের দিক থেকে এখনও অনেক পিছিয়ে। জাতীয় পর্যায়ে দারিদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited