চট্টগ্রাম   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার শৈবাল পয়েন্টে গাছ কেটে কার্নিভাল

শত শত গাছ নিধন ৯০ দিনের বাণিজ্যিক আয়োজন তদারকিতে নেই প্রশাসন হুমকির মুখে উপকূলীয় পরিবেশ

আমাদের ডেস্ক :    |    ০৮:১৩ পিএম, ২০২৬-১১-১৫

কক্সবাজার শৈবাল পয়েন্টে গাছ কেটে কার্নিভাল

হাসিনুর রহমান সানি :
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত শৈবাল পয়েন্ট এলাকায় চলছে চরম পরিবেশবিনাশী কর্মকাণ্ড। সৈকত রক্ষাকারী ঝাউবন ও বিভিন্ন প্রজাতির শত শত গাছ নির্বিচারে কেটে তৈরি করা হচ্ছে ৯০ দিনব্যাপী একটি বাণিজ্যিক কার্নিভাল ও মেলা। উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংসের এই মহোৎসব প্রকাশ্যে চললেও পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসনের কার্যকর কোনো তদারকি বা বাধা না থাকায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, কার্নিভালের সুবিশাল স্টল, বিশাল প্যান্ডেল, ফুড কর্নার এবং বিনোদনমূলক বিভিন্ন অবকাঠামো নির্মাণের জায়গা পরিষ্কার করতে কোণঠাসা হয়ে পড়েছে প্রকৃতির পাহারাদার শত শত গাছ। করাত ও কোদাল দিয়ে ঝাউগাছসহ অন্যান্য গাছগুলোর গোড়া কেটে ফেলা হয়েছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং সামুদ্রিক বায়ু থেকে সৈকতের বালিয়াড়ি ও বালিয়াড়ি সংলগ্ন বসতি রক্ষা করতে যে গাছগুলো প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করত, সেগুলোকে এভাবে সাফ করে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, রাতের আধারে এবং দিনের আলোতেই প্রভাবশালী মহলের ইশারায় এই নিধনযজ্ঞ চলছে।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, সমুদ্রসৈকতের প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় যেকোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ, বালু উত্তোলন বা গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ তিন মাস মেয়াদি এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনের একটি প্রভাবশালী অংশ ও আয়োজকদের যোগসাজশেই এই পরিবেশ ধ্বংসের আয়োজন করা হচ্ছে, যার ফলে মাঠপর্যায়ে কোনো বাধা আসছে না।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েম  বলেন, "কার্নিভাল আয়োজনের জন্য একটি আবেদন করা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে গাছ কেটে বা প্রকৃতি নষ্ট করে অবকাঠামো নির্মাণের কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুত সরেজমিনে তদন্ত করে বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অন্যদিকে, বন ধ্বংসের অভিযোগ অস্বীকার করার উপায় না থাকায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  কাজী তারিকুর রহমান জানান, "শৈবাল পয়েন্ট এলাকার ওই গাছগুলো কাটার জন্য বন বিভাগের নিকট থেকে কোনো ধরনের আইনি অনুমোদন বা ছাড়পত্র নেওয়া হয়নি। এটি সম্পূর্ণ বেআইনি। আমাদের একটি বিশেষ দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সত্যতা যাচাই করে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।"
পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, "প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) এ ধরনের বাণিজ্যিক মেলা বা গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র এই আয়োজকরা নেননি। পরিবেশ ধ্বংসকারী এই অবৈধ কার্যক্রম ও কার্নিভাল বন্ধে আমরা দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।"

পরিবেশবাদী সংগঠনগুলোর নেতারা বলছেন, টানা ৯০ দিনব্যাপী এই বিশাল কার্নিভাল চললে অতিরিক্ত জনসমাগম, উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের শব্দদূষণ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের পতন এবং যানবাহনের চাপে শৈবাল পয়েন্ট এলাকার অনন্য জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে। এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সামগ্রিক ইকোলজির জন্য এক অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।
অবিলম্বে অবৈধভাবে গাছ কাটা ও কার্নিভালের সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা, এবং এই পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত প্রভাবশালী মহল ও আয়োজকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও পরিবেশকর্মীরা।

রিটেলেড নিউজ

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা  

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা  

আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত


সেনা হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

সেনা হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

টেকনাফ প্রতিনিধি : : সামিরা আখতার : কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনাà§...বিস্তারিত


কক্সবাজারে পুলিশের অভিযানে ২১ অপরাধী গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের অভিযানে ২১ অপরাধী গ্রেপ্তার

আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : কক্সবাজার পৌরসভা ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং রোধে টানা ২...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালংকার লুট!

ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালংকার লুট!

ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিà¦...বিস্তারিত


মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

আমাদের ডেস্ক : : মোহাম্মদ মহি উদ্দিন, মহেশখালী  কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১টি এলà...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর