চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬  

শিরোনাম

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারল ভারত

স্পোর্টস ডেস্ক    |    ০৪:১১ পিএম, ২০২২-০১-২২

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে ব্যাকফুটে থাকা ভারত এবার ওয়ানডে সিরিজেও হারল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরলো প্রোটিয়ারা। পার্লের বোল্যান্ড পার্কে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো ভারতের। লক্ষ্য হিসেবে ২৮৭ রান পার্লের মাটিতে বেশ বড় স্কোর। কিন্তু বোলারদের ব্যর্থতায় সাফল্য পায়নি ভারত। নির্বিষ বোলিং এবং প্রোটিয়া ব্যাটারদের বুদ্ধির কাছেই হার মেনেছে তারা। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল তো জ্বলেই উঠতে পারলেন না। অথচ এই উইকেটে জেতার একমাত্র ফর্মুলা অর্থাৎ টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া এবং বড় সংগ্রহ গড়া; ভারতের অধিনায়ক লোকেশ রাহুল টস জিতেও তাই বলেছিলেন।  ব্যাট হাতে অবশ্য ভারতের শুরুটা ভালোই ছিল। আগের দিন দ্রুত বিদায় নেওয়া রাহুল এদিন উইকেট কামড়ে পড়েছিলেন। দারুণ সঙ্গ দেন শিখর ধাওয়ান। দুজনের জুটিতে ৬৩ রান উঠার পর খেই হারিয়ে এইডেন মার্করামের বলে বিদায় নেন ধাওয়ান (২৯)। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলি কেশভ মহারাজের নিরীহদর্শন এক বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ তুলে দেন। ৫ বলের মোকাবিলা করে তিনি ফেরেন 'ডাক' মেরে। তবে ধাক্কা কাটিয়ে উঠতে ভূমিকা রাখলেন ঋষভ পন্থ।  

রাহুলের সঙ্গে মিলে দ্রুত রান তুলছিলেন পন্থ। ১১৫ রান যোগ হওয়ার পর জুটি ভাঙে মাগালার বলে ভ্যান ডান ডুসেনের হাতে রাহুল ক্যাচ তুলে দিলে। ৭৯ বলে ৪ চারে ৫৫ রান করেন রাহুল। অন্যদিকে পন্থ সেঞ্চুরির দিকে ছুটছিলেন। কিন্তু রাহুল ফেরার কিছুক্ষণের মধ্যেই তাবরেজ শামসির স্পিনে পরাস্ত হয়ে বিদায় নেন ৭১ বলে ৮৫ রানের ইনিংস খেলে। এরপর শ্রেয়াস আইয়ার ব্যাট থেকে আসে ১১ রান। ভেঙ্কটেস আইয়ার করেন ২২ রান। তবে শেষদিকে শার্দূল ঠাকুরের ৩৮ বলে অপরাজিত ৪০ রান এবং অশ্বিনের ২৪ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান এবং কুইন্টন ডি কক মিলেই ১৩২ রান তুলে ফেলেন। ডি কক ৭৮ রান করে শার্দূলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে ভাঙে এই জুটি। কিন্তু তাতেও হাল ছাড়েনি প্রোটিয়ারা। মালান ও অধিনায়ক টেম্বা বাভুমা মিলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে নিয়ে যান। তবে ক্রিজে জমে গিয়েও জাসপ্রীত বুমরাহর বলের বোল্ড হয়ে ফেরেন মালান। এর আগে ৯১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তবে মার্করাম ও ভ্যান ডার ডুসেন মিলে বাকি কাজ অনায়াসেই সারেন। দুজনেই অপরাজিত থাকেন ৩৭ রান করে।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক।  ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

রিটেলেড নিউজ

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত


যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর