শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৪৩ এএম, ২০২২-০৩-০২
ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে পিটাবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। দলের এ জয়ে একটি করে গোল করেছেন রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ওয়েস্টেন হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানসিটির অধিনায়ক করা হয়েছিল ইউক্রেনের ফুটবলার আলেকজান্ডার জিনচেনকোকে। ম্যাচ শুরু আগে তিনি ও পিটাবরার অধিনায়ক ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে "We Stand With Ukraine" (আমরা ইউক্রেনের পাশে আছি)।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় ম্যানসিটিকে। তবে বিরতির পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় স্কাই ব্লুজরা। এ সময় রিয়াদ মাহরেজ গোল করেন। ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন জ্যাক গ্রেয়ালিশ। তাকে গোলে সহায়তা করেন ফিল ফোডেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited