শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৭:৩৯ পিএম, ২০২৬-০৮-২০
পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে বোরকা ও নিকাব পরা মুসলিম নারীদের ওপর। আইনটিতে পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে এমন পোশাক নিষিদ্ধ করার কথা বলা হলেও এর ব্যতিক্রমগুলোর বাইরে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধান কার্যত নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। ফলে আইনটি ধর্মীয় পোশাক ও মুসলিম নারীদের অধিকার সীমিত করার অভিযোগে বিতর্ক সৃষ্টি করেছে।
নতুন আইন অনুযায়ী, জনসমক্ষে এমনভাবে মুখ ঢেকে রাখা যাবে না, যাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করা বাধাগ্রস্ত হয়। আইন লঙ্ঘন করলে ১৫০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা।
আইনটির সমর্থকরা জননিরাপত্তা ও ব্যক্তির পরিচয় শনাক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেও এর মূল প্রভাব পড়ছে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকা ও নিকাবের ওপর। অধিকারকর্মীরা জানিয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা এবং নারীদের নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরার অধিকারকে সীমিত করে।
এদিকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাব এগিয়ে যাচ্ছে। দেশটির উগ্র ডানপন্থী দল ভক্স ও পিপলস পার্টি প্রথম এ প্রস্তাব সামনে আনে। প্রস্তাবিত বিধানে আইন বারবার লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩০ হাজার ইউরো জরিমানা এবং কাউকে জোর করে বোরকা বা নিকাব পরালে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।
পর্তুগালে নতুন আইন কার্যকর এবং স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে একই ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ ইউরোপে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধানের অধিকার নিয়ে বিতর্ককে আরও তীব্র করেছে। নিরাপত্তার যুক্তি সামনে রাখা হলেও এসব বিধানের ফলে মুসলিম নারীদের ধর্মীয় পোশাকের স্বাধীনতাকে সীমিত হচ্ছে।
তথ্যসূত্র
1. Portugal introduces ban on face coverings in public
– https://tinyurl.com/4rk9vcse
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited