শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:৩৪ পিএম, ২০২১-১২-০৬
বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করেছে গ্লেন ম্যাক্সওয়েলের দল। এবারের আসরের প্রথম ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ১৫২ রানের বিশাল জয় তুলে নেয় সিডনি সিক্সার্স। টসে হেরে আগে ব্যাট করে সিক্সার্স। জস ফিলিপে ও জেমস ভিন্স ৯০ রান তুলেন উদ্বোধনী জুটিতে। ভিন্স ৪৪ রানে ফিরে গেলেও ফিলিপে খেলেন ৮৩ রানের ইনিংস। তিনে নেমে অধিনায়ক মইসেস হেনরিক্স ৩৮ বলে অপরাজিত ৭৬ রান করেন। ২০ ওভার শেষে সিক্সার্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২১৩। ২১৩ রান করেও যেন ক্ষুধা মিঠেনি সিক্সার্সদের! ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসকে তারা মাত্র ৬১ রানে গুটিয়ে দিয়ে ১৫২ রানের বিশাল জয় তুলে নেয়। পিটার নেভিল (১৮) ও হিল্টন কার্টরাইট ছাড়া (১০) আর কোনো স্টারস ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। দলপতি ম্যাক্সওয়েল করেছেন মাত্র ৪ রান। সিক্সার্সের পক্ষে স্টিভ ওকিফে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া শন অ্যাবোট তিনটি ও হেইডেন কের দুটি উইকেট নেন। জস ফিলিপে ম্যাচসেরা হন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited