শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৪-০২-২৭
সিলেট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এজন্য ঢাকায় ও চট্রগ্রামে নতুন রাডার বসানো হয়েছে।
মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে একথা বলেন।
এসময় মন্ত্রী ওসমানী বিমানবন্দরের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বিমানবন্দরে উন্নত রাডার স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সকল সমস্যার সমাধান হবে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,পৃথিবীর সকল জায়গার উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। আমাদের দেশে ডলার সংকট ও আন্তর্জাতিক কিছু সংকট রয়েছে। সে জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে। এসময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মিত কার্গো টার্মিনালের কাজের খবরাখবর নেন, এবং টার্মিনালের নকশা দেখে কাজের দিকনির্দেশনা দেন।
এসময় মন্ত্রী আরও বলেন, ঢাকায় ও চট্রোগ্রামে নতুন রাডার বসানো হয়েছে। এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস স্থাপনের বাকি রয়েছে। বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ বিমানবন্দরের পদস্থ কর্মকর্তারা।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited