চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তুরস্কের মসজিদে আশ্রয় নিলেন ইসরায়েলি ধর্মযাজক

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৫৩ পিএম, ২০২২-০২-০৩

তুরস্কের মসজিদে আশ্রয় নিলেন ইসরায়েলি ধর্মযাজক

তুরস্কে গত কয়েকদিন ধরেই ভারি তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট বরফের চাদরে ঢেকে গেছে। চলতি সপ্তাহের শুরুতেই ইস্তাম্বুল শহরে প্রবল তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় শত শত মানুষ মসজিদে আশ্রয় নেন।
এদের মধ্যে এক ইসরায়েলি ধর্মযাজকও ছিলেন। ইসরায়েল এলবাউম নামের ওই ধর্মযাজক কোশার খাবারের নিয়ন্ত্রক হিসেবে ইস্তাম্বুলে কাজ করছিলেন। 
বিভিন্ন কোম্পানি ইহুদি আইন মেনে চলছে কিনা তা যাচাই করছিলেন তিনি। এই কাজটা অনেকটা মুসলিমদের হালাল খাবারের মানদণ্ড যাচাইয়ের মতোই।

কাজ শেষ করেই ৬২ বছর বয়সী এই যাজকের ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু প্রচণ্ড তুষারঝড়ে রাস্তায় যানজট শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়।
এলবাউমকে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে পরদিন রাত ২টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা গাড়িতে বসেই অপেক্ষা করতে হয়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। 
এরপর তাকে ইস্তাম্বুল বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত আলি কুসকু মসজিদে নিয়ে যান সেনারা।
রাতভর ওই মসজিদে থাকার অভিজ্ঞতার কথা আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন এলবাউম। তিনি জানান, আরও অনেকের সঙ্গে মধ্যরাত ৪টার দিকে তিনি ওই মসজিদে আশ্রয় নেন।

তিনি বলেন, সে সময় প্রচণ্ড ঠান্ডা ছিল। অন্যদের মতো আমাকেও জুতা খুলে প্রবেশ করতে হয়েছিল। তবে সেখানকার কার্পেট বেশ উষ্ণ ছিল। লোকজন আমার দিকে একটু তাকিয়েছিল কারণ আমি তাদের চেয়ে কিছুটা ভিন্ন।
তবে কেউ কিছু বলেনি এবং তারা হাসছিল। সবকিছু খুব ভালো ছিল। মসজিদে অন্যরা যখন ঘুমাচ্ছিলেন তখন তিনিও কিছু সময় বিশ্রাম নেন। ফজরের সময় মুসলিমরা যখন নামাজ আদায় করছিলেন তিনিও তখন প্রার্থনা সেরে নেন।
তিনি বলেন, আমরা একই সৃষ্টিকর্তার প্রার্থনা করি। তাই আমি মনে করি এটা কোনো সমস্যা নয়। বরং একসঙ্গে থাকা, প্রার্থনা করা, নাচগান করা এবং একসঙ্গে হাসা সুন্দর একটি বিষয়।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর