শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:২১ পিএম, ২০২১-১২-০৫
বছর শেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্ট সিরিজ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই একাদশে ৫জন বিশেষজ্ঞ ব্যাটার রাখা হয়েছে। আছেন ৩জন পেসার, একজন মূল স্পিনার। তবে পাঁচ নম্বর ব্যাটিংয়ে উসমান খাজাকে হটিয়ে জায়গা করে নিয়েছেন ট্রাভিস হেড। আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।
অস্ট্রেলিয়া একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড। বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় দিন শুরু পাকিস্তানের
বৃষ্টি বাগড়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। অবশেষে বৃষ্টির লুকোচুরি শেষের পর আজ বেলা ১২:৫০ মিনিটে খেলা মাঠে গড়ায়। খালেদ আহমেদের ওভারে বাউন্ডারি হাঁকিতে দিন শুরু করে ব্যাটিং করা পাকিস্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৮৪ রান। ১৩১ বলে ৫১ রান নিয়ে আজহার আলী ও ১১০ বলে ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন বাবার আজম। এর আগে প্রকৃতির বিরূপ আচরণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা শুরুর প্রস্তুতি নিয়েও অপেক্ষায় থাকতে হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও পিচ ঢেকে ফেলা হয়। ১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ শুকানোর কাজ।
চট্টগ্রাম টেস্টে জয় পাওয়ার পর ঢাকা টেস্টেও ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। অজহার আলী অপরাজিত আছেন ১১২ বলে ৩৬* রানে। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অধিনায়ক বাবর আজম ৯৯ বলে ৬০* রানে অপরাজিত। প্রথম দিনের দুটি উইকেটই শিকার করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই দিনের সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান। আলো পরীক্ষা করে আম্পায়ারদ্বয় খেলা শুরু করেননি। এরপর বেশ কয়েকবার আলোর পরিমাপ করা হয়। কিন্তু টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর মতো পর্যাপ্ত আলো ছিল না। শেষ পর্যন্ত বিকাল ৪:০৭ মিনিটে দিনের খেলার সমাপ্তি টানার সিদ্ধান্ত হয়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited