শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:১৮ পিএম, ২০২১-১২-০৭
২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তের সমালোচনা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরুদ্ধে চীন পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন। তবে এর বেশি কিছু জানাননি তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ঝাও যুক্তরাষ্ট্রকে খেলাধুলায় রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন। মিথ্যা ও গুজবের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র এ বয়কট করেছে বলেও জানান তিনি। এর আগে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির কূটনীতিকরা ওই অলিম্পিক বয়কট করবেন। ওই অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশনও পাঠাবে না দেশটি। তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নিতে পারবেন এবং সে জন্য দেশটির সরকার সব ধরনের সহযোগিতা দেবে। যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, উভয় দলের আইন প্রণেতারাই ওই অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও বয়কটের কথা বলেছিলেন।
পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের মুসলিম উইঘুর সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের কারণে চীনের ওপর গণহত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ চীন দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া হংকং ও তাইওয়ান ইস্যুতেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপড়েন চলছে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited