শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১১ পিএম, ২০২২-০৩-১২
১৭ দিনে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত। এর মধ্যেই নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সামরিক জোট ন্যাটো।
শনিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৪ মার্চ থেকে এ মহড়া শুরু হবে। এ মহড়ার জন্য ২৭টি দেশের প্রায় ৩০ হাজার সৈন্য, ২০০ যুদ্ধবিমান ও ৫০টি জাহাজ নরওয়েতে যাবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি চলতি বছরে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।
নরওয়ের ঠান্ডা জলবায়ুতে ১৪ মার্চ থেকে শুরু হওয়া এ মহড়া পশ্চিমাদেশগুলো সৈন্যদের আকাশ, স্থল ও সমুদ্রে যুদ্ধের জন্য দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। যদিও ইউক্রেনে মস্কোর হামলা শুরু হওয়ার অনেক আগেই এটি পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন যুদ্ধের কারণে এই মহড়ার গুরুত্ব বেড়েছে। নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ওড রজার এনোকসেন বলেন, এই মহড়া নরওয়ে ও মিত্রদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নরওয়ের শক্তিবৃদ্ধির জন্য আমরা এই মহড়ায় অংশ নেব। আগামী ১ এপ্রিল এ কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited