চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বে করোনা সংক্রমণ ৩৫ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক    |    ০২:২৮ পিএম, ২০২২-০১-২৪

বিশ্বে করোনা সংক্রমণ ৩৫ কোটি ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সারাবিশ্বে প্রতিদিন সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে। 
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও চার হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৫ হাজার ৬২৭ জন। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ লাখ ১৪ হাজার ৩৩৬ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৫০৪ জনে। এছাড়া সেরে উঠেছেন মোট ২৭ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৮০ জন। 
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ভারতে। বৈশ্বিক সংক্রমণেও সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। একদিনে সেখানে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ১৭১ জন। আর মারা গেছেন ৪৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনের মৃত্যু ও ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার জন।

দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ভারতের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। আর মারা গেছেন ১১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৬২৯ জনের মৃত্যু ও এক কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৩২ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ১ কোটি ১ লাখ ৮৯ হাজার ৩০৫ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। একই সময়ে মারা গেছেন ৫৭৪ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জন।
মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৬ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৩০ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ১৪৫ জন।
সংক্রমণের তালিকায় এরপরেই রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
এদিকে, বাংলাদেশেও ওমিক্রনের প্রভাবে ফের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। একদিনে শনাক্তের হার ছিল ৩১ শতাংশেরও বেশি। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২২৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত


হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর