শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৬:৫৪ পিএম, ২০২৪-০২-২৮
গত আসরে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তার ঠিকানা বদলে গেছে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তিনি। বুধবার দলবদলের প্রথম দিনে অনলাইনে নিজের দলবদল সেরেছেন সাকিব।
সাকিবের সঙ্গে এবার শেখ জামালে যোগ দিয়েছেন ইয়াসির আলী রাব্বি, রিপন মণ্ডল ও টিপু সুলতানও। গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব প্রথম দিনের দলবদলে অংশ নিয়েছে।
প্রাইম ব্যাংকের হয়ে এবার খেলবেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। দলটিতে থেকে যাচ্ছেন বড় দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সবমিলিয়ে পঞ্চাশের বেশি ক্রিকেটার আজ তাদের দলবদল সেরেছেন অনলাইনে।
প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়তে যাচ্ছে আবাহনী। পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের ঠিকানা দলটি, খেলবেন তরুণ পেসার নাহিদ রানাও। এছাড়া শেখ জামাল থেকে আবাহনীতে যাচ্ছেন তাওহীদ হৃদয়।
প্রিমিয়ার লিগের দল বদলের বাকি আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার শেষদিনে করবে দলগুলো। এবার কোনো বিদেশি থাকছে না। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেটে মর্যাদার ডিপিএল।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited