চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বেইজিং অলিম্পিক বয়কট করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৩১ পিএম, ২০২১-১২-০৭

বেইজিং অলিম্পিক বয়কট করলো যুক্তরাষ্ট্র

২০২২ সালে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, বেইজিং অলিম্পিকে থাকবেন না যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক কর্মকর্তা। তবে মার্কিন অ্যাথলেটরা সেখানে অংশ নিতে পারেন। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক কার্যত আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে, শীতকালীন বেইজিং অলিম্পিক বয়কটের বিষয়ে তিনি চিন্তা করছেন। এরপরই চীন জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নিলে ‘দৃঢ় পাল্টা ব্যবস্থা’ নেবে চীনা প্রশাসন। চীনের উইঘুর মুসলিমদের ওপর অমানবিক আচরণ ও হংকংয়ের রাজনৈতিক বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক হয়। এই বৈঠক ফলপ্রসূ হলে অলিম্পিক বয়কট করবে না যুক্তরাষ্ট্র, এমন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল তারা। আগামী ৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। শেষবার যুক্তরাষ্ট্র একটি অলিম্পিক পুরোপুরি বয়কট করেছিল ১৯৮০ সালে, যখন জিমি কার্টার প্রেসিডেন্ট ছিলেন।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর