শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২২ পিএম, ২০২১-০১-১০
কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে 'আধিপত্য বিস্তারের জেরে' রোহিঙ্গাদের দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার ভোররাত ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম। নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে। এসপি তারিকুল বলেন, ভোররাতে টেকনাফের চাকমারকূল ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। "এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। “আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। " রোহিঙ্গা ক্যাম্পের এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এপিবিএন এর বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তারিকুল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited