চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬  

শিরোনাম

পুতিনের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কিকে ফোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:০৩ এএম, ২০২২-০৩-০৬

পুতিনের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কিকে ফোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর

২০২১ সালের ২২ অক্টোবর রাশিয়ার সোচিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে এক বৈঠকে ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) মস্কোয় সাক্ষাতে মিলিত হন তারা। পুতিনের সাক্ষাৎ শেষে বেনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন বলে তার এক মুখপাত্র জানান। খবর: রয়টার্সের।

বেনেটের ওই মুখপাত্র জানান, তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছেন বেনেট। এছাড়া যুদ্ধে ইহুদি সম্প্রদায়ের আটকেপড়া লোকদের বিষয়টিও তোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এছাড়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে রাশিয়া এবং ইরানসহ বিশ্ব শক্তির মধ্যে চলমান আলোচনা নিয়েও কথা বলেন দুই নেতা। বেনেটের মুখপাত্র জানান, রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির সঙ্গে কাজ করছেন বেনেট। পুতিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হন।

এলিসি প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কো ছাড়ার আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা হয় বেনেটের। পুতিনের সঙ্গে বেনেট তার আলোচনার বিষয় নিয়েই ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেন।
এলিসি প্রাসাদের একজন মুখপাত্র বলেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সমন্বয়ে তারা যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে কাজ করে যাবেন। এদিকে ইসরায়েলে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শরনার্থীদের চিকিৎসায় মাঠ পর্যায়ে হাসপাতাল স্থাপনের লক্ষ্যে আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিমেল টিম পাঠাবে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। যুদ্ধে এরই মধ্যে দুই দেশের সৈন্যদের পাশাপাশি অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুরো জানিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ, ইরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও বিভিন্ন দেশ।

রিটেলেড নিউজ

ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে : ইউএসজিএস

ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে : ইউএসজিএস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শনিবার ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত...বিস্তারিত


গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ জন নিহত

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির পার্শ্ববর্তী শুজাইয়া এলাকার একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কম...বিস্তারিত


গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে। আন্ত...বিস্তারিত


হ্যারিসের বিরুদ্ধে তীব্র আক্রমণ ট্রাম্পের

হ্যারিসের বিরুদ্ধে তীব্র আক্রমণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ’ও দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট...বিস্তারিত


হামাস প্রধানকে হত্যার নিন্দা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ

হামাস প্রধানকে হত্যার নিন্দা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বুধবার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ায় দেশটির ক...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর