শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৪ পিএম, ২০২৩-১২-০১
লুৎফর রহমান কাজল :
প্রতিবছরই বিশ্ব এইডস দিবসের একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়ে থাকে, এই বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য বিষয় হলো "কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফরা।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদুল হক,
এই অনুষ্ঠান সঞ্চালনা করেন , ডাঃ রিপন চৌধুরী।
এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ শাদমান রহমান (সৌমিক) মেডিকেল অফিসার (চর্ম ও যৌন রোগ বিভাগ) , ডাঃ মোঃ সাকিব মেডিকেল অফিসার (অর্থো সার্জারী) ,ডাঃ মোঃ সালমান, ডাঃ সুদীপ্ত, ডাঃ সুমন, কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, পিএমটিসিটি-এর সকল স্টাফ, নার্স ও গণমাধ্যম কর্মীসহ আরও অনেকে।
সারা পৃথিবীজুড়ে এই মরণব্যাধি সম্পর্কে প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে।
বিশ্ব এইডস দিবস একটি আন্তর্জাতিক দিবস হিসেবে ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর এই দিনটি পালিত হয়ে আসছে । এইচআইভি সংক্রমণের জন্য মরণব্যাধি এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। সরকারী ও স্বাস্থ্য অধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বের বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে মূলত এই দিনটি পালন করে থাকেন ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited