শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫৯ পিএম, ২০২১-০৭-০১
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী কক্সবাজার প্রতিনিধি
কঠোর লকডাউন থেকে শাটডাউনে প্রথম দিনে মহেশখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট লকডাউন/শাটডাউন বাস্তবায়নে,
মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রমনানের নেতৃত্বে যৌথ বাহিনীর টহল জোরদার ছিল।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মহেশখালী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রমনানের নেতৃত্বে যৌথ বাহিনী লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে।
বৃহস্পতিবার ১ জুলাই ভোর থেকে গোরকঘাটা টু জনতা বাজার সড়কে যাত্রীবাহী কোন গাড়ি দেখা যায়নি।
তবে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার চৌরাস্তা মোডে মিউজিক গাড়ির উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।
এ সময় পুলিশ সহ যৌথ বাহিনীরা সদস্য উপস্থিত ছিলেন।
তবে যান চলাচল নিয়ন্ত্রণে মহেশখালী থানা পুলিশের এস আই মনিষ সরকারের নেতৃত্বে পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে।
জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।
যার ফলে তারা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করার চেষ্টা করছেন। সড়ককে মিউজিক গাড়ি ও রিক্সা চলতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন,বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না।
লকডাউন চলাকালে বিনা প্রয়োজনে কেউ বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited